রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না মির্জা আব্বাস, রুমিন ফারহানা ও গাজী নজরুল

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২২:৫০:৫১
ছবি: সংগৃহীত

প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও তিনজন ভোটারকে ভোটকক্ষে দেখা যায়নি।

ভোট দিতে অনুপস্থিত থাকা তিন সংসদ সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে তার অংশ নেওয়ার সুযোগ হয়নি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে তিনি সংসদ সদস্য হিসেবে ভোটার তালিকায় রয়েছেন।

রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ চলাকালীন তাকে সংসদ কক্ষে দেখা যায়নি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত স্থানে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। ব্যালট পেপারে প্রয়োজনীয় স্বাক্ষর করে সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ভোটার তালিকায় থাকা যেকোনো সংসদ সদস্য অধিবেশন কক্ষে এসে ভোট দিতে পারবেন।

এদিকে ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় কয়েকজন সংসদ সদস্যকে তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নিতে দেখা যায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ