শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হবে: শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৭:৩৫:০০
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে সরকারের এ পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১৮ জুনও শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সে সময় তিনি জানিয়েছিলেন, শিক্ষাব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের পাশাপাশি তাদের নৈতিক ও পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতা সেই উদ্যোগেরই অংশ।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ