লংমার্চ করে কোনো লাভ নেই, জ্বালানি শুধু অপচয় হবে: আব্দুস সালাম

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০:১৫
ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চের উদ্যোগকে সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তার মতে, এ ধরনের কর্মসূচিতে সমস্যার তাৎক্ষণিক সমাধান হবে না; বরং এতে ব্যবহৃত জ্বালানির অপচয় হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট আগের সরকারের সময় থেকেই তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ওপর বড় অঙ্কের ঋণের বোঝা ছিল। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন সমস্যার সমাধানে সময় প্রয়োজন।

তবে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সরকার উল্লেখযোগ্য পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলেও দাবি করেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারকে ঋণ পরিশোধের ক্ষেত্রে অগ্রগতির জন্য বিরোধী দলগুলোর পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন।

গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে লংমার্চের পরিবর্তে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন আব্দুস সালাম।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ