সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৯:৩২
সংগৃহীত

নতুন জাতীয় পে স্কেল কার্যকর হলেও ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেওয়া সব সরকারি চাকরিজীবী এর সুবিধা পাবেন না। বিশেষ করে, যাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ৩০ জুন শেষ হয়েছে এবং পরদিন ১ জুলাই অবসর কার্যকর হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের সুযোগ রাখা হয়নি।

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেট প্রকাশ করে। এতে নতুন জাতীয় বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে থাকা সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন নির্ধারণের বিষয়ে আলাদা বিধান রাখা হয়েছে।

গেজেটের বিধান অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি ১ জুলাই অবসর গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। এ শ্রেণির কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। যদিও এই পুনর্নির্ধারণ কেবল পেনশন নির্ধারণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এ ছাড়া, অবসরোত্তর ছুটির সময়ে কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেটিও পেনশন নির্ধারণের সময় বিবেচনায় নেওয়া হবে। তবে পিআরএল চলাকালে প্রাপ্য ছুটির বেতন দেওয়া হবে আগের বেতনস্কেল অনুযায়ী।

গেজেটে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকা পুরোনো বেতনস্কেল ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো স্কেলের প্রতিটির বিপরীতে নতুন জাতীয় বেতন স্কেল, ২০২৬- এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।

অর্থাৎ, ৩০ জুন একজন কর্মচারী যে মূল বেতন ও গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতেই নতুন জাতীয় বেতন স্কেলে তার বেতন নির্ধারণ করা হবে। তবে অবসর ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বিধান অনুযায়ী সুবিধার ধরন নির্ধারিত হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী