বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫:৫৩
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, স্মরণসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ আয়োজনকে ঘিরে তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য প্রকাশ করা হবে একটি বিশেষ স্মারকগ্রন্থ। এতে খালেদা জিয়ার ব্যক্তিত্ব, নেতৃত্ব, রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

স্মারকগ্রন্থে স্থান দেওয়ার জন্য দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠজনদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা চাওয়া হয়েছে।

লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, জাতীয় সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি এবং সংসদীয় রাজনীতিতে ভূমিকা। পাশাপাশি নারীশিক্ষা, নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক দর্শন নিয়েও লেখার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিরোধী দলের ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা স্মারকগ্রন্থে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করা ব্যক্তিদের স্মৃতিচারণ, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক অভিজ্ঞতা, সুশাসন এবং জবাবদিহি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়েও লেখা আহ্বান করা হয়েছে। তাঁর জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডল, ব্যক্তিগত রুচিবোধ, আত্মমর্যাদাবোধ এবং মানবিক বৈশিষ্ট্যও স্মারকগ্রন্থে স্থান পাবে।

আয়োজকদের লক্ষ্য, স্মরণসভা ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক