গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন।
বিজিবির এ সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন। তাঁদের মূল লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জননিরাপত্তা নিশ্চিত করা।
পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস