আজও অপেক্ষায় স্বজনেরা, জন্মদিনে স্মৃতির পাতায় জুলাই শহীদ ফয়সাল

ম
মো. শফিকুল ইসলাম (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
১৫ নভেম্বর, ২০২৬ ১২:২৮:০২
ছবি: সদ্য সংবাদ

আজ ১৫ নভেম্বর। দিনটি ছিল পরিবারের কাছে আনন্দের হওয়ার কথা। কিন্তু জন্মদিনের এই দিনেও ঘরে নেই ছয় বোনের একমাত্র ভাই মো. ফয়সাল সরকার। জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া এই তরুণের স্মৃতি বুকে নিয়েই দিন কাটছে স্বজনদের। বেঁচে থাকলে আজ ২৭ বছরে পা রাখতেন তিনি।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের কাচিসাইর গ্রামে জন্ম ফয়সালের। ছয় বোনের একমাত্র ভাই হিসেবে পরিবারের কাছে ছিলেন বিশেষ ভরসার জায়গা। পরিবারের বড় সন্তান হওয়ায় অল্প বয়সেই কাঁধে তুলে নিয়েছিলেন দায়িত্বের ভার।

অভাবের সংসারে আর্থিক সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন ফয়সাল। তিনি এস এম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। জীবিকার তাগিদে শ্যামলী পরিবহনে সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করতেন। নিজের স্বপ্নের পাশাপাশি পরিবারের সদস্যদের ভালো রাখার প্রত্যাশা ছিল তাঁর।

কিন্তু ২০২৪ সালের ১৯ জুলাই তাঁর জীবনে নেমে আসে নির্মম পরিণতি। শুক্রবার বিকেলে রাজধানীর আবদুল্লাহপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ফয়সাল। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তরুণ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর।

ফয়সালের মৃত্যুর খবরও সহজে জানতে পারেনি পরিবার। নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১২ দিন স্বজনেরা তাঁর খোঁজ করেছেন। অবশেষে ১ আগস্ট আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জানতে পারেন, বেওয়ারিশ হিসেবে তাঁর মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। প্রিয়জনের এমন পরিণতির খবর পরিবারটির জন্য হয়ে ওঠে এক অপূরণীয় বেদনা।

যে তরুণটি ছিলেন ছয় বোনের একমাত্র ভাই, বাবা-মায়ের ভরসা এবং সংসারের উপার্জনক্ষম মানুষ, তাঁর অনুপস্থিতিতে থমকে গেছে পরিবারের অনেক স্বপ্ন। জন্মদিনে তাঁকে ঘিরে নেই কোনো আয়োজন, নেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ। আছে শুধু স্মৃতি, ভালোবাসা আর হারানোর গভীর বেদনা।

জুলাই গণ-অভ্যুত্থানে ফয়সাল সরকারের আত্মত্যাগ আজও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে অমলিন। জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে এই বীর শহীদকে।

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫