যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে বাতিল করা হবে কাজিদের লাইসেন্স: ত্রাণমন্ত্রী

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
১৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৩:১১
ছবি: সদ্য সংবাদ

সামাজিক মর্যাদা কিংবা বাহ্যিক সৌন্দর্য নয়, মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার চরিত্র ও কর্মকাণ্ডে। ঘুষ, মাদকসহ নানা অপরাধে জড়িত থেকে ভালো মানুষের পরিচয় দেওয়া যায় না। এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণকে বোঝায় না। মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।

সামাজিক অপরাধের প্রসঙ্গ তুলে আসাদুল হাবিব দুলু বলেন, অর্থের উৎস বিবেচনা না করেই অনেক সময় বিত্তশালী ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। অথচ ঘুষ কিংবা মাদকের অর্থ দিয়ে দান করলেই কেউ ভালো মানুষ হয়ে যান না। মাদকাসক্তি ও ধর্মীয় অনুশীলন পাশাপাশি চলতে পারে না। তাই সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের বিবেকই অপরাধ থেকে দূরে থাকার সবচেয়ে বড় নিয়ন্ত্রণব্যবস্থা। প্রত্যেককে নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কারও বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তাকে নিজ থেকেই এই কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, কোনো নিকাহ রেজিস্ট্রার যৌতুক বা বাল্যবিয়ের নিবন্ধন করলে তাঁর লাইসেন্স বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের বয়স যাচাই এবং বিয়ের দিনই তাঁদের হাতে কাবিননামা তুলে দেওয়া নিশ্চিত করতে হবে। এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রসঙ্গে মন্ত্রী জানান, এ উদ্যোগের কার্যক্রম ও লক্ষ্য দেখে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা নিজ নিজ এলাকায়ও এ ধরনের সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি সমাজের নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মন্ত্রী কর্মসূচির উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর পোশাক বিতরণ করেন। সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫