শেরপুর সদর উপজেলা জামায়াতের নেতৃত্বে আব্দুস সোবহান ও শফিউল ইসলাম

ম
মো. রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
১৫ নভেম্বর, ২০২৬ ১২:২০:২০
ছবি: সদ্য সংবাদ

শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা আমির হিসেবে মাওলানা আব্দুস সোবহান এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শফিউল ইসলাম স্বপন দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) শেরপুর পৌরসভার নওহাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দলটির রোকন সদস্যদের ভোটে এ নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অংশ নেন ১০৬ জন রোকন সদস্য। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত জেলা আমির মাওলানা মো. হাফিজুর রহমান উপজেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে নায়েবে আমিরের দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুর রহমান। অন্যদিকে সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হাফেজ গোলাম মোস্তফা।

এ ছাড়া শূরা ও কর্মপরিষদে সদস্য হিসেবে রয়েছেন মো. আবু জোহায়ের মুহা. যায়েদ, মো. গোলাম মোস্তফা, মো. রুবেল আকন্দ, মাওলানা লুৎফর রহমান, মাহবুবুর রহমান হীরা, মাওলানা শেখ ফরিদ ও মাওলানা হাদিউল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, ১৪ সদস্যের এ কমিটি আগামী দুই বছর শেরপুর সদর উপজেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান