আওয়ামী লীগ নেতাদের কাছে গোপন তথ্য তুলে দিতেন এসপি জাহাংগীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৩:৫৬:৫৮
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের গোপন নিরাপত্তা পরিকল্পনা ও সরকারি পদক্ষেপের তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় পুলিশ কী প্রস্তুতি নিচ্ছে, কোথায় সদস্য মোতায়েন করা হচ্ছে এসব সংবেদনশীল তথ্য আওয়ামী লীগ নেতাদের জানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য বাইরে পাঠানোর অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়। এর অংশ হিসেবে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী তাঁকে নিজের কার্যালয়ে তলব করেন। সেখানে তাঁর সঙ্গে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলা হয়।

প্রাথমিক অনুসন্ধানে তথ্য আদান-প্রদানের কিছু আলামত পাওয়ার দাবি করা হয়েছে। পরে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটির তথ্য-উপাত্ত যাচাইয়ের মাধ্যমে অভিযোগের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাঙ্গীর আলমকে তাঁর কার্যালয়ে ডাকা হয়েছিল। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের নিরাপত্তা পরিকল্পনা ও স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগে তাঁর গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে বাহিনীর অভ্যন্তরেও তদন্ত চলছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক