খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে: খাদ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৫৮:০০
ছবি: সংগৃহীত

খাদ্যে ভেজাল ও অনিয়ম বন্ধে বিদ্যমান আইনের পাশাপাশি নতুন করে আরও কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তার মতে, শুধু জরিমানা ও প্রচলিত আইন প্রয়োগ করে খাদ্যে ভেজাল পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা ও নৈতিকতার উন্নয়নও জরুরি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংসদে খাদ্যে ভেজালবিরোধী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পরীক্ষাগারে খাদ্যপণ্যের নমুনা যাচাই করে অনিয়মের দায়ে প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি জানান, এ সময়ে সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শিশুদের মধ্যে সচেতনতা তৈরি এবং নারীদের অংশগ্রহণে বিভিন্ন সভা ও প্রচার কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি। একই সঙ্গে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন খাদ্যমন্ত্রী।

এর জবাবে আইনমন্ত্রী জানান, খাদ্য মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আইনের প্রস্তাব এলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইনটি যুগোপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

অন্যদিকে, খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ও দূষক শনাক্তে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি যুক্ত করা হলে খাদ্যপণ্যের মান যাচাই এবং নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান