টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনূসের মৃত্যুদণ্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৯:১৪:৪২
ছবি: সংগৃহীত

বৃদ্ধা মাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে টাঙ্গাইলের মির্জাপুরে ছেলে মো. ইউনূস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের মা ফুলমালা বেগমকে গালিগালাজ করেন ইউনূস। পরে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ফুলমালা বেগম।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিনই অভিযুক্ত ইউনূসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ইউনূস দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার মাকে গালিগালাজ করতেন। ঘটনার দিন সেই বিরোধের জেরেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

বিচার চলাকালে আদালতে অভিযোগ গঠনের সময়ও নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান ইউনূস। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি বিবেচনায় নিয়ে আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেন।

আদালত রায়ে আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান