কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

ক
কুবি প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৬ ০০:৩১:৫৬
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড এলাকা অতিক্রম করে কোটবাড়ির দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি বাসটির টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এতে অল্পের জন্য রক্ষা পান বাসের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আমি চালকের পাশেই বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি বাসটি থামানোর চেষ্টা করেন। আমরা একটু কাছে আসতেই দেখি, বাসের নিচে আগুন জ্বলছে। এরপর আমরা সবাই দ্রুত বাস থেকে নামতে থাকি। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাসচালক মো. শফিক বলেন, ‘আমি বাস নিয়ে যাওয়ার সময় দেখি, তারা রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। আমাদের বাস যখন তাদের মুখোমুখি হয়, তখনই তারা টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করে। আমি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাসটি নিরাপদ দিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ষা করি।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ