সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১০:২১:০০
ছবি: সংগৃহীত

এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে তাঁর অবতরণের কথা রয়েছে। সেখানে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখারও কথা রয়েছে তাঁর।

শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক আয়োজন শেষে সদর উপজেলার মহেন্দ্রনগরে যাবেন তারেক রহমান। সেখানে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি প্রকল্পটির সুবিধাভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরবর্তী সময়ে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নেবেন তিনি। এরপর জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এ সফরে শিক্ষা, প্রযুক্তি এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি গুরুত্ব পাচ্ছে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা