ডিসেম্বরে আ.লীগের ফেরার গুঞ্জন শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৭:৩৩:১৯
সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বর মাসে আওয়ামী লীগের দেশে ফেরার যে আলোচনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের আলোচনা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তার ভাষ্য, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে গণহত্যা, হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফিরে আসার সুযোগ থাকা উচিত নয়।

এ সময় দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি স্বীকার করেন যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এর দায় সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে এবং তাদের পদত্যাগ করা উচিত।

সারজিস আলম বলেন, কোনো একটি মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় শুধু সংশ্লিষ্ট একজন মন্ত্রীর ওপর চাপিয়ে দেওয়া যায় না। সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানও এই দায় এড়িয়ে যেতে পারেন না। কোনো মন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, একজন মন্ত্রীকে ব্যর্থতা সত্ত্বেও দায়িত্বে রেখে দিলে সেই ব্যর্থতার দায় সরকারের শীর্ষ পর্যায়কেও বহন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সারজিস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

সারজিসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তবে এর কারণে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে অবহেলিত না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র