পুরুষ প্রমাণিত হওয়ায় দুই নারী অ্যাথলেট আজীবন নিষিদ্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ০০:০৬:১৫
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ের অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে ঘিরে লিঙ্গপরিচয় নিয়ে বিতর্কের পর তাদের সব পদক বাতিল এবং আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। নতুন অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জান্নাত বেগম বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট এবং কবিতা রায় বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলেছেন। ২৮ বছর বয়সী জান্নাত থ্রো ইভেন্টে এবং ১৯ বছর বয়সী কবিতা স্প্রিন্টে অংশ নিতেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর লিঙ্গ নির্ধারণে পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চেয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশনের আগের কমিটি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে।

গত ১১ মে বোর্ডের কার্যক্রম শেষ হয়। ১৬ মে ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় মেডিকেল বোর্ড।

প্রতিবেদন অনুযায়ী, জান্নাত ও কবিতার রক্তে টেস্টোস্টেরনের মাত্রা নারীদের জন্য নির্ধারিত সীমার তুলনায় বেশি পাওয়া গেছে। জান্নাত বেগমের টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া যায় ১৯ দশমিক ৬৬ ন্যানোমোল/লিটার। আর কবিতা রায়ের মাত্রা ছিল ১৬ দশমিক ৫০ ন্যানোমোল/লিটার।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নিয়ম অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২ দশমিক ৫ ন্যানোমোল/লিটারের নিচে থাকতে হয়।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে দুই অ্যাথলেটকে নারী হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত বিবেচনা করা হয়নি। এ কারণে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত সব পদক বাতিল করা হয়েছে।

তিনি জানান, জান্নাতের কয়েকটি স্বর্ণসহ মোট নয়টি পদক রয়েছে। অন্যদিকে কবিতার পদক রয়েছে প্রায় চারটি। এসব পদক সংশ্লিষ্ট ইভেন্টের পরবর্তী বৈধ প্রতিযোগীদের মধ্যে নিয়ম অনুযায়ী পুনর্বণ্টন করা হবে।

আলী ইমাম তপন আরও বলেন, দুই অ্যাথলেটকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে নারী বিভাগে তারা আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩