অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫:০৪
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে শক্তিশালী ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দীর্ঘমেয়াদি দল গড়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই স্কোয়াড সাজানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। স্কোয়াড ঘোষণার সময় তিনি জানান, আসন্ন ম্যাচগুলোকে শুধু ফলাফলের জন্য নয়, ভবিষ্যতের একটি শক্তিশালী দল তৈরির প্রস্তুতি হিসেবেও দেখছেন। বিশেষ করে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলের কাঠামো আরও শক্তিশালী করতে চান তিনি।

২৬ সদস্যের দলে অভিজ্ঞদের পাশাপাশি একাধিক তরুণ ফুটবলারকেও রাখা হয়েছে। আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক, এস্তেভাও ও জোয়াও পেদ্রোর মতো খেলোয়াড়রা। এছাড়া মার্কিনোস ও ব্রুনো গিমারায়েসের মতো পরিচিত তারকারাও রয়েছেন স্কোয়াডে।

ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।

ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

সূচি অনুযায়ী, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যা সল্টলেক স্টেডিয়াম নামেও পরিচিত। নতুন কোচের অধীনে এই ম্যাচগুলো দিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ দল গঠনের কার্যক্রম আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প!