৪৮ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭:৪০
ছবি: সংগৃহীত

বয়স ৪৭ পেরিয়েছে, তবুও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দাপট ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার শুধু পারফরম্যান্স দিয়েই নয়, রেকর্ড গড়েও আলোচনায় এসেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নেতৃত্বে থাকা তাহির সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তার অসাধারণ বোলিংয়ে ৪ উইকেটের জয় পেয়েছে গায়ানা। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে অধিনায়কের হাতে।

চার ওভারের স্পেলে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাহির। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি। রেকর্ডটি গড়ার সময় তার বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন।

আরও চমকপ্রদ বিষয় হলো, সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি ফাইফার নেওয়ার শীর্ষ পাঁচ রেকর্ডের তিনটিই ইমরান তাহিরের দখলে। তালিকার প্রথম, তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে তার নাম।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুক আইল্যান্ডের তোমাকানুতে রিতায়া। ৪৬ বছর ২৯৯ দিন বয়সে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। চতুর্থ স্থানে থাকা বুলগেরিয়ার প্রকাশ মিশ্রা ফাইফার পেয়েছিলেন ৪৪ বছর ৩২৩ দিন বয়সে।

এদিকে, তাহিরের রেকর্ডময় পারফরম্যান্সের দিনে সিপিএলে নিজেদের সপ্তম জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকনসের সংগ্রহ ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। জামাইকা ওয়ারিয়র্স রয়েছে তৃতীয় অবস্থানে, আর চতুর্থ স্থানে আছে সেন্ট লুসিয়া কিংস।

বয়স যে ক্রিকেটে সাফল্যের পথে সবসময় বাধা নয়, ইমরান তাহিরের সাম্প্রতিক এই পারফরম্যান্স যেন তারই আরেকটি প্রমাণ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান