পাকিস্তানকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯:১৭
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লড়াই থামিয়ে নারী এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে লঙ্কান মেয়েরা। রোববারের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। ৩৬ বলের ইনিংসে ৪৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসটি সাজান চারটি চার ও দুটি ছক্কায়।

পাকিস্তানের হয়ে আরও অবদান রাখেন সওয়াল জুলফিকর ও গুল ফিরোজা। তারা যথাক্রমে ২৪ ও ২১ রান করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে দলটি। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বল হাতে দুর্দান্ত সময় কাটিয়ে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নেন।

এরপর অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হর্ষিতা সমরবিক্রম ও কবিশা দিলহারি। পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বের করে আনেন তারা। হর্ষিতা ৩১ বলে ৩৬ এবং কবিশা ৩৩ বলে ৩৩ রান করেন।

দুজনকেই পরে সাজঘরে ফেরান ফাতিমা। তবে ততক্ষণে জয়ের ভিত শক্ত করে ফেলেছে শ্রীলঙ্কা। শেষদিকে নীলাক্সিকা সিলভা ১৮ ও কৌশিনী নুত্যাঙ্গনা ১০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচের শেষ মুহূর্তে ফাতিমার বলেই ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে তুলে দেন কৌশিনী।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পাকিস্তানের হয়ে উজ্জ্বল ছিলেন ফাতিমা সানা। ১০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

তবে অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ হাতছাড়া করায় সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী