আফগানিস্তান সিরিজের আগে ভারতের জন্য এলো দুঃসংবাদ

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩:০১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে তৈরি হয়েছে অস্বস্তি। দিল্লিতে অনুশীলনের সময় পিঠে অস্বস্তি অনুভব করায় উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণের প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলনে ব্যাটিং করছিলেন ইশান। নেট সেশনের শেষদিকে ভারতীয় পেসার নবদীপ সাইনির একটি বাউন্সার মোকাবিলা করতে গিয়ে হঠাৎ পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর আর ব্যাটিং না করে নেট থেকে বেরিয়ে আসেন এই ব্যাটার।

ঘটনার পর দ্রুত ইশানের কাছে যান দলের ফিজিওথেরাপিস্ট। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে অবশ্য কারও সহায়তা ছাড়াই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর আইস বক্সে বসে বিশ্রাম নেন তিনি।

অনুশীলন শেষে সাইনির সঙ্গেও স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায় ইশানকে। ফলে প্রাথমিকভাবে চোটের মাত্রা গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রথম ম্যাচে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষার পর।

২০২৬ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন ইশান। চলতি বছরে ২৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮১২ রান। এর বাইরে ইস্ট জোনের নেতৃত্ব দিয়ে দুলীপ ট্রফি জয়ের সাফল্যও রয়েছে তার ঝুলিতে।

রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ইশানের ফিটনেস নিয়ে সতর্ক থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

শেষ পর্যন্ত ইশান মাঠে নামতে না পারলে টপ অর্ডারে বৈভব সূর্যবংশীকে খেলানোর সম্ভাবনা রয়েছে। উইকেটকিপিংয়ের দায়িত্বে বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকেও বিবেচনায় রাখতে পারে দলটি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান