প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফরের বিষয়ে বিভিন্ন আলোচনা চললেও তারিখ বা কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান ও ভারত সফরের সময়সূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি।
শামা ওবায়েদ বলেন, কবে সফর হবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
এটি দুই দেশের জন্যই একটি সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রী বর্তমানে তার নানা কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন।দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই একটি মানানসই সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।
এ ছাড়া ব্রিকস সম্মেলনে যোগদান বা ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সফরের বিষয়টিও সময় ও সুযোগ অনুযায়ী আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে বলে তিনি ইঙ্গিত দেন।
সদ্য সংবাদ/এসআর