প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারী দল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় দলটি।

সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুবি নারী দল পরাজিত হলেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা।

এর আগে রোববার (১০ মে) অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজেদের মাঠে হারিয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় কুবি নারী দল।

ব্যাডমিন্টন দলের সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিথী আক্তার কাজল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবরিনা মনিকা এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাদিয়া নওরিন।

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া নওরিন বলেন, “শুরু থেকেই আমাদের আত্মবিশ্বাস ভালো ছিল। তবে এতগুলো বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠবো, সেটা ভাবিনি। ফিকচার দেখার পর আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনালে যেতে পারবো।”

ফাইনালে পরাজয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, “প্র্যাকটিসের অভাবই মূল কারণ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অনুশীলন ও মেয়েদের জিমে ব্যায়ামের পর্যাপ্ত সুবিধা না থাকাও আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।”

নিজের অনুভূতি জানিয়ে বিথী আক্তার কাজল বলেন, “প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত আসতে পেরে খুব ভালো লাগছে। রানার্সআপ হলেও আমাদের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

টিম ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, “আমাদের মেয়েরা খুব ভালো পারফরম্যান্স করেছে এবং প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। প্রতিপক্ষ ভালো খেলায় আমরা ফাইনালে হেরেছি।”

তিনি আরও বলেন, “আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। তারা খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ ও সঠিক গাইডলাইন পেলে আরও ভালো করবে। ভবিষ্যতে তাদের কাছে আমাদের আরও প্রত্যাশা থাকবে এবং আমরা আশাবাদী তারা ভালো ফলাফল অর্জন করবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’