পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ভাবগম্ভীর ও অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
 
এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের হেড অফ চ্যান্সারি (HOC) এস এম গোলাম সারওয়ার বলেন, '১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।'

শহীদ মিনারে ফুল দিতে আশা প্রবাসী বাংলাদেশীরা বলেন, 'প্রবাসেও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকার করতে হবে আমাদের। একুশের চেতনায় ঐক্যবদ্ধ এই আয়োজন নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেয় ভাষার প্রতি ভালোবাসা।'

সমগ্র অনুষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা শহীদদের চেতনা ধারণ করেই তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে