পূজা আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
‎পূজা আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে এবারও পূজা মণ্ডপগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় নগর ভবনের ৫ম তলার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৫২টি মণ্ডপকে প্রতিটি ৭ হাজার ৫০০ টাকা করে মোট অনুদান প্রদান করা হয়।
‎চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
‎অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ বলেন, পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সবসময় সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আগামীতে এই অনুদানের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।
‎এছাড়া তিনি পূজা মণ্ডপগুলোর আশপাশে ছোটখাটো ভাঙা রাস্তা ও ড্রেন মেরামত এবং ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশনা দেন।
‎সনাতন ধর্মাবলম্বীরা সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি বছর অনুদান প্রাপ্তি তাদের আয়োজনে বাড়তি উৎসাহ জোগায় এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এ ধরনের সহায়তা বিশেষ ভূমিকা রাখে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার