রাজধানীতে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখান এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আলী হোসেন ও হাসনাহেনার আরেক সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকেরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

অন্যদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হন। সিগারেট ধরাতে গিয়ে আগুন জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

এ বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে। মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা