রোজার আগেই দায়িত্ব ছাড়বেন ড. মুহাম্মদ ইউনূস!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আগামী সংসদ নির্বাচনের চার-পাঁচ দিনের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকার ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি নাগাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে চায়।

মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয় ও বঙ্গভবনকে এ বিষয়ে প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান সংক্রান্ত নানা বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হলে ১৩ বা ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশিত হতে পারে। এরপর ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথের তারিখ চূড়ান্ত করা হবে। বর্তমানে ১৭ ফেব্রুয়ারিতে শপথ অনুষ্ঠানের জোর দেওয়া হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে চারটি বিকল্প সরকারি বাসভবন পরিদর্শন করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সংসদ এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শপথ অনুষ্ঠান স্মরণীয়ভাবে আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ বিভাগ, অতিথি প্রটোকল ও নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্বিক ব্যবস্থাপনা রাষ্ট্রপতির সামরিক বিভাগ দেখবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের ক্ষতিসাধনের পর সংসদ ভবন, এমপি হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন সংস্কার সম্পন্ন হয়েছে। সচিব কানিজ মওলা জানান, জাতীয় সংসদ ভবন এখন পুরোপুরি অধিবেশন পরিচালনায় প্রস্তুত।

নবনির্বাচিত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর চূড়ান্ত বাসভবনের বিষয়টি নির্ধারণ করা হবে। অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা কিছুদিন অবস্থান করতে পারেন।

সূত্র: দেশ রূপান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক