শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পড়ে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়।
সদ্য সংবাদ/ মো. রাকিব উদ্দিন ফয়সাল