রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া  কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে  জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। গতকাল ২৬ জুন সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়। পরিক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরিক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরিক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরিক্ষার্থীরা। এ  বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।

সরকারি মুড়াপাড়া কলেজের পরিক্ষার্থীরা জানান,এবারের মতো পূর্বে কেউ আমাদের কলেজের পরিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেনি। এবছর আমাদের কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আমাদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস দিয়েছেন। এ বাস পেয়ে আমরা অনেক খুশি। বাস পাওয়ার কারণে আমরা সঠিক সময়ে পরিক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে পারবো এবং আমরা নিশ্চিন্তে পরিক্ষা দিতে পারবো। আমরা চাই এরকম ভাবে সবসময় যেন এ কলেজ থেকে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা গোলাম ফারুক খোকনকে ধন্যবাদ জানাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের  দীর্ঘদিনের একটি সমস্যা ছিলো। পরিক্ষার্থীদের এ সমস্যাটি সমাধানের জন্য আমরা জিয়া মেমোরেবল পক্ষ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পরিক্ষার্থীরা যাতে করে সঠিক সময়ে পরিক্ষার হলে পৌছাতে পারে।  এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।  

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ