সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের সাত জেলায় বজ্রপাতে এক শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরগুনা ও জামালপুরে দুজন করে এবং বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব চাকামইয়া গ্রামে দুপুরের দিকে বজ্রপাতে সেতারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি মাঠে গরু চরাতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, বজ্রপাতের শব্দে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

একই উপজেলার শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক খালেক হাওলাদার (৫৫)। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

এ ছাড়া রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে সকালে গরু চরানোর সময় বজ্রপাতে প্রাণ হারান সৌরভ মজুমদার (২২)। সম্প্রতি তিনি বাবা হয়েছিলেন বলে পরিবার জানিয়েছে।

বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় পৃথক ঘটনায় মারা গেছেন নূর জামাল (৫৪) ও আল আমিন (৩০)। একই দিনে সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বজ্রপাত হলে বিকট শব্দে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভোর ও সকালে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়। দশআনী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে পানিতে তলিয়ে যান শামীম মিয়া (৩০)। অন্যদিকে সড়ক নির্মাণকাজের সময় বজ্রপাতে প্রাণ হারায় শিশু শ্রমিক সাগর আলী (১৩)।

বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন দিনমজুর রবিন হাওলাদার (৫৩)।

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে সকালে মেয়েকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান সুমন মণ্ডল (৩৫)। এ ঘটনায় তার মেয়েটি সামান্য আহত হলেও সুস্থ রয়েছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাছ বিক্রি করতে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান জাকির হোসেন খান (৩২) নামের এক মৎস্যজীবী।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া গ্রামে বাড়ির উঠানে গরু গোয়ালে নেওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারান সাহেরা বেগম নামের এক গৃহবধূ।

স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভিন্ন ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার