সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে দগ্ধ ৯

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল সংলগ্ন পাইনাদি পূর্বপাড়া এলাকায় একটি সেমি পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় একই পরিবারের নয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল সংলগ্ন পাইনাদি পূর্ব পাড়ার মুড়ির ফ্যাক্টরি গলির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আহতরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০),  মুনতাহা (১১),  জান্নাত (৪), রাইয়ান (৪ মাস),  আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩), তাহেরা বেগম (৬৫)।

এসময় আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে প্রো-এক্টিভ হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ভোররাতে ঘটনাটি ঘটে, আমরা ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, নয়জন আহত হয়েছে তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক গোলযোগ থেকে ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে যায়। 

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হলেও প্রায় ৪ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পাইনাদি এলাকায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নয়জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি