সন্তানকে বাঁচাতে মায়ের আত্মত্যাগ, ফুটবলার স্বামীর আবেগঘন পোস্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত এক বছরের কন্যাসন্তানকে আগলে রেখেছিলেন মা। নিজের শরীর দিয়ে সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে বাঁচাতে সক্ষম হলেও প্রাণ হারিয়েছেন ভেনেজুয়েলার নারী আন্দ্রেয়া রুইজ। তিনি দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।

ভেনেজুয়েলার উপকূলীয় রাজ্য লা গুয়াইরার কুমানা শহরের একটি বহুতল ভবনে পরিবারের সঙ্গে বসবাস করতেন তারা। বুধবার আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। ওই সময় এক বছরের মেয়ে আলানাকে নিজের শরীর দিয়ে রক্ষা করেন আন্দ্রেয়া। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মায়ের আত্মত্যাগে অলৌকিকভাবে বেঁচে যায় শিশু আলানা। তাকে রাজধানী কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে সে।

ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যমের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের শরীর দিয়ে কন্যাসন্তানকে ধ্বংসস্তূপের আঘাত থেকে রক্ষা করেছিলেন আন্দ্রেয়া রুইজ।

স্ত্রীর মৃত্যুর পর গভীর শোক ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছেন ফুটবলার হেক্টর বেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বার্তায় তিনি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকতে না পারার কষ্ট, পরিবারকে রক্ষা করতে না পারার অপরাধবোধ এবং ভবিষ্যতে মেয়েকে তার মায়ের আত্মত্যাগের কথা কীভাবে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা তুলে ধরেছেন। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মানসিক শক্তি কামনাও করেছেন তিনি।

আন্দ্রেয়াকে উদ্দেশ করে এক বার্তায় হেক্টর লিখেছেন, ‘আমাদের মেয়েকে আমি কীভাবে বোঝাব যে, তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন দিয়েছ? আর আমি সেখানে কিছুই করতে পারিনি। আমাকে শক্তি দাও।’

আরেকটি বার্তায় তিনি বলেন, ‘আলানা বড় হয়ে জানবে, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন।’

মারিতিমো দে লা গুয়াইরা ক্লাবের এই ফুটবলার আরও লিখেছেন, ‘আমি তাকে বলব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ, কীভাবে আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাকে ছেড়ে যাওনি।’

পরবর্তী বার্তায় হেক্টর জানান, তিনি কারাকাসে পৌঁছেছেন, যেখানে তার মেয়ে চিকিৎসাধীন। শুক্রবার দিবাগত রাতে তিনি লেখেন, ‘আমার মেয়ে এবং তার খালা ভালো আছে। তবে আজ তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না। তারা এখনও হাসপাতালে রয়েছে।’

ভেনেজুয়েলার স্থানীয় ফুটবলভিত্তিক প্রচারমাধ্যম কুমানা দে ক্যাম্পিওনেসও আন্দ্রেয়া রুইজের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটি ধসে পড়লেও তাদের কন্যাসন্তান অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

ইউনিভিশনও একই ঘটনার খবর প্রকাশ করেছে। বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগের পর আরও অনেকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন ও স্থানীয় ক্লাবগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ফুটবলারও রয়েছেন। কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে মারা গেছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় জানিয়েছে, তার প্রাণচাঞ্চল্য, নিষ্ঠা ও সহমর্মিতা সবসময় তাদের স্মৃতিতে অম্লান থাকবে।

কারাকাসভিত্তিক ক্লাব স্পোর্ট সান অগুস্তিন জানিয়েছে, ভিক্টর প্যালাসিওস তাদের একাডেমিতে এক অমোচনীয় স্মৃতি রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশের ভাষা তাদের নেই বলেও উল্লেখ করেছে ক্লাবটি।

ভিক্টর প্যালাসিওসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন জানায়, তিনি মারিতিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়েও খেলেছেন।

এদিকে সাবেক মিস ভেনেজুয়েলা গিজেল রেইস জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে লা গুয়াইরায় তার মায়ের বহুতল ভবন সম্পূর্ণ ধসে পড়ে। তিনি জানান, ভূমিকম্পের তীব্র কম্পন ও এর প্রভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মায়ের মৃত্যু হয়েছে। তার দেখাশোনার দায়িত্বে থাকা নার্স, যিনি ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন, তিনিই এই সংবাদটি নিশ্চিত করেছেন।

রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা