সশস্ত্র বাহিনী দিবসে পিসিসিপির শুভেচ্ছা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে দেশ এবং দেশের বাহিরে বাংলাদেশ সেনাবাহিনী,নৌবাহিনী, বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, 'সশস্ত্র বাহিনী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়, এটি জাতির আত্মমর্যাদা, গৌরব ও স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের দিন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং দুর্যোগকালীন মানবিক সেবায় যে অদম্য পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ত্যাগ দেখিয়ে এসেছে, তা আমাদের জাতীয় ইতিহাসে সোনালি অক্ষরে লেখা।'

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, 'মহান সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে স্মরণ করেন যাদের আত্মত্যাগ জীবন বিসর্জনের বিনিময়ে আজকের এই সুসজ্জিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী।'

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, 'সশস্ত্র বাহিনী দিবসে আমাদের প্রত্যাশা- বাংলাদেশের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী, আধুনিক ও পেশাদার হয়ে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির পথে তারা হোক জনমানুষের নির্ভরতার অন্যতম স্তম্ভ। শ্রদ্ধা, গর্ব ও কৃতজ্ঞতা- বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি