স্থগিত বিপিএল ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিপিএলের ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়। এই পরিস্থিতিতে দর্শকদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বিসিবি ১৫ জানুয়ারির ম্যাচের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই নির্ধারিত দিনের খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিটধারী দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন বলে পুনরায় নিশ্চিত করেছে বিসিবি।

টিকিটের টাকা ফেরত পেতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা