টক শোতে নারী প্রার্থীর সঙ্গে বসতেই আপত্তি! প্রতিনিধিত্ব কর‌বেন কিভাবে?': ডা. মনীষা চক্রবর্ত্তী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’ থেকে বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে মাঝপথে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরে চ্যানেলটির ভূমিকার কড়া সমালোচনা করেন ডা. মনীষা চক্রবর্ত্তী।

ডা. মনীষা অভিযোগ করেন, অনুষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি পেশাদার আচরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রশ্রয় দিয়েছে।

তিনি বলেন, 'অনুষ্ঠানের মাঝপথে তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। তখন চ্যানেল কর্তৃপক্ষ জানায়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন। তবে পরে লক্ষ্য করি, অন্য কোনো অতিথির ক্ষেত্রে এমনটি ঘটেনি। এটি মিথ্যা অজুহাত, যা অনুষ্ঠানের স্বচ্ছতা ও সততার অভাবের প্রামাণ্য দলিল।'

ডা. মনীষা অভিযোগ করেন, বরিশাল-৫ আসনের চরমোনাইয়ের প্রার্থী একজন নারীর সঙ্গে একই মঞ্চে বসে আলোচনায় অংশ নিতে অস্বস্তি বোধ করায় তাকেই মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, 'এটি নারীবিদ্বেষের একটি চরম বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে চ্যানেল কর্তৃপক্ষ সেই মনোভাবকে সমর্থন করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এটি সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী, অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ।'

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে সরিয়ে দেওয়া পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. মনীষা বলেন, 'যদি আগেই আমাকে জানানো হতো যে অনুষ্ঠানে এমন একজন অতিথি থাকবেন, যিনি নারীর সঙ্গে একই মঞ্চে বসতে অনিচ্ছুক এবং সেই কারণে আমাকে সরে যেতে হতে পারে, তাহলে আমি ওই অনুষ্ঠানে অংশই নিতাম না।'

অতিথিকে এমন শর্ত বা পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অবহিত না করাও সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি।

মনীষা চক্রবর্ত্তী বলেন, 'যিনি জনসংখ্যার অর্ধেক অংশ, অর্থাৎ নারীদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন না, তিনি আদৌ সব মানুষের প্রতিনিধি হতে পারেন কি না, সেটাই বড় প্রশ্ন।’

এমন মনোভাবকে জায়গা দিয়ে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল একটি অনাকাঙ্ক্ষিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি ঙ্করেছেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা