ট্রাম্প বিশ্বব্যবস্থার জন্য হুমকি: জার্মান প্রেসিডেন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি তীব্র সমালোচনা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বার্লিনে এক সিম্পোজিয়ামে তিনি বলেন, 'বর্তমান মার্কিন প্রশাসনের আচরণ বিশ্বব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।'

স্টেইনমায়ার বলেন, 'আমরা যেন এমন একটি চোর-ডাকাতের আস্তানা তৈরির দিকে ধাবিত না হই, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো অন্যদের সম্পত্তি ও স্বাধীনতা কেড়ে নেবে।'

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপকে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন হুমকির মুখে রয়েছে। এটি একটি ঐতিহাসিক ভাঙন।'

একই সঙ্গে রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং আমেরিকার সাম্প্রতিক আচরণকে বিশ্বব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

স্টেইনমায়ারের বলেন, 'যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই প্রবণতা এখনই বন্ধ করতে হবে।'

যদিও জার্মান প্রেসিডেন্টের পদ মূলত সাংবিধানিক ও আলংকারিক, তার এই কঠোর বক্তব্য দেশজুড়ে গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে জার্মান নাগরিকদের একাংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য অংশীদার মনে করেন না।

এদিকে, পাবলিক ব্রডকাস্টার এআরডির জরিপ অনুযায়ী, ৭৬ শতাংশ মানুষ মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বাসযোগ্য নয়। তবে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি তাদের আস্থা দৃঢ়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার