ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।    (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।  বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত জাতির উদ্দেশ্যে ভাষণ ও তফসিল ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়ার সূচনা করেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এদিন প্রায় ১৩ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন। একই সঙ্গে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রতীক বরাদ্দের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের প্রতীক দেওয়া হবে, যার পরই তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তাব্যাবস্থার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও প্রায় ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে কমিশন।

তফসিল ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করেছে। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন নিবন্ধিত দল ইতোমধ্যেই মাঠ পর্যায়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে নির্বাচনী বার্তা প্রচার শুরু করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে