তুরস্কের ভিএসপিতে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও তুরস্কের টোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত বিনিময় চুক্তির আওতায় পরিচালিত ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন (শিক্ষক ও শিক্ষার্থী) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিতরা হলেন— ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আকিলা রুবাইয়াথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক মো. মোজাম্মেল হক, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী (এমএসএস) মো. হাসান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী (এমএসএস) মাঈনুদ্দীন হাসান।

এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা তুরস্কের টোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নির্বাচিত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাঈনুদ্দীন হাসান বলেন, “ভিজিটিং স্কলার প্রোগ্রামে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সবার কাছে দোয়া কামনা করছি, যেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিজেকে সমৃদ্ধ করতে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান বলেন, “তুরস্কের টোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে আমরা বেশ কিছু আবেদন পেয়েছিলাম। আবেদনগুলো আমরা তুরস্কের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠাই। পরবর্তীতে তারা আবেদনগুলো পর্যালোচনা করে পাঁচজনকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে। নির্বাচিতদের মধ্যে দুইজন শিক্ষক, একজন পিএইচডি গবেষক এবং দুইজন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন।”

তিনি আরও বলেন, “চূড়ান্তভাবে মনোনীত প্রত্যেকের জন্য একজন করে মেন্টর নির্ধারণ করা হয়েছে এবং তাদের ই-মেইলে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এখন তারা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন। পার্টনার বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে, যেন তারা নির্বাচিতদের প্রয়োজনীয় তথ্য দূতাবাসে সরবরাহ করে, যাতে ভিসা-সংক্রান্ত কার্যক্রম সহজ হয়। ভিসা প্রাপ্তির পর তারা তুরস্কে গিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে