যে কারণে তারেক রহমানের ফ্লাইট থেকে ২ কেবিন ক্রু প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে কেবিন ক্রু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সূত্র।

বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগের দিন বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ নম্বর ফ্লাইটটির। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও যাত্রী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথাও উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুইজনের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে বিজি–২০২ ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’