যুক্তরাজ্যে দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ম্যানচেস্টারের বোল্টন শহরের উইগান রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

লন্ডন থেকে সাংবাদিক মশাহিদ আলী জানান, দুর্ঘটনায় নিহত তিন তরুণ ও একজন প্রবীণ ট্যাক্সিচালক সবাই ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, লাল রঙের একটি সিট লিওন গাড়ির সঙ্গে সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহত তিন তরুণ হলেন মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল ও মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাঁদের সবার গ্রামের বাড়ি সিলেটে এবং বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, যাঁর বয়স পঞ্চাশের কোঠায়। এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী কিংবা কারও কাছে ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশকে সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি