যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিটি বিএনপির পরামর্শে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
 
মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, 'বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তি মূলত বিএনপিই করিয়েছে, এমনকি তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকা ছিল।'
 
তিনি আরও বলেন, 'বিএনপি চাইলে ভবিষ্যতে এই চুক্তি সংশোধন কিংবা বাতিলও করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশ অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।'
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়েও কথা বলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
 
তিনি বলেন, 'বিসিবির নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হননি। অধিকাংশই পারিবারিক পরিচয়ের ভিত্তিতে এসেছেন। বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারকেন্দ্রিক করে ফেলেছে।'
 
তবে অন্তর্বর্তী সরকারের সময় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত