১২ দিন কোমায়! তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যমৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কলকাতার গড়িয়ায় এক স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতোই সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু স্কুল ছুটির পর ছেলেকে নিতে গিয়ে বাবা দেখেন, তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রোববার হাসপাতালে মারা যায় শিশুটি।

ঘটনাটি ঘটেছে গড়িয়ার নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে। আয়ুষের পরিবার ও অন্যান্য অভিভাবকদের অভিযোগ, অসুস্থ থাকার কথা জানানোর পরও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়নি। এ ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মে গরমের ছুটির আগে শেষদিনের মতো স্কুলে গিয়েছিল আয়ুষ। সেদিন দুপুরে ছেলেকে নিতে গেলে স্কুল থেকে তার বাবাকে টিচার্স রুমে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, আয়ুষ প্রায় অচেতন অবস্থায় রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে অবস্থার আরও অবনতি ঘটে এবং একপর্যায়ে সে কোমায় চলে যায়। চিকিৎসকদের দাবি, মাথায় রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

আয়ুষের মায়ের অভিযোগ, স্কুলে গিয়ে অসুস্থতার কথা শিক্ষক-শিক্ষিকাদের জানিয়েছিল ছেলে। কিন্তু তাকে চিকিৎসা বা বিশ্রামের ব্যবস্থা না করে জানালার পাশে মাথা নিচু করে বসে থাকতে বলা হয়। পরে ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সে পড়ে গিয়ে দেয়ালে মাথায় আঘাত পায় বলেও দাবি করেন তিনি। তবে এ ঘটনার বিষয়টি স্কুল কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি। আয়ুষের সহপাঠীদের কাছ থেকেই পুরো ঘটনা জানতে পারেন বলে জানিয়েছেন তার মা।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। তারা ১৩ মে’র সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন