১২ লাখ টাকার বিল বাকি রেখেই হোটেল ছাড়লেন এনসিপি নেতারা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি আবাসিক হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে প্রায় আট মাস অবস্থান করে বকেয়া ভাড়া না পরিশোধ এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, দুটি কক্ষে নিয়মিত কয়েক ডজন নেতার যাতায়াত ছিল এবং সেখানে দিন-রাত নারীদেরও অবাধ আনাগোনা চলত। এসব অভিযোগ উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত পাঁচ নেতা হলেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, শাখাওয়াত হোসেন ও তাওসীপ। ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। অন্য চারজনও একই শাখার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শাহরিয়ারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ ছিলেন এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের দায়িত্ব পান। অভিযোগে আরও বলা হয়, তার বাবা পতিত সরকারের যাত্রাবাড়ী এলাকার সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী ছিলেন।

হোটেল কর্তৃপক্ষের দাবি, নথিপত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ওই পাঁচ নেতার কাছে হোটেলটির ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভাড়া নেওয়া কক্ষগুলোতে নারীদের নিয়মিত যাতায়াত ছিল এবং পাঁচ নেতার নেতৃত্বে আরও কয়েক ডজন নেতা সেখানে রাত্রিযাপন করতেন। হোটেলের মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরিত অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা জানিয়ে এনসিপির কয়েকজন সমন্বয়ক হোটেলে ওঠেন। পরে ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষ ব্যবহার করেন।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল ৩ হাজার টাকা। সেই হিসাবে দুই কক্ষের মোট ভাড়া দাঁড়ায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বুকিংয়ের সময় ১০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হলেও পরবর্তী সময়ে আর কোনো অর্থ পরিশোধ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে তাদের কক্ষ ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বকেয়া পরিশোধ না করেই তারা হোটেল ত্যাগ করেন। পাওনা টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, হোটেলে অবস্থানকালে কয়েকজনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ হোটেল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে। তারা জানিয়েছে, দলীয় নেতৃত্বের সহযোগিতায় বকেয়া অর্থ আদায় সম্ভব না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হবে।

হোটেলের হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল বলেন, এনসিপির নেতারা দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস অবস্থান করেছেন। বুকিংয়ের সময় ১০ হাজার টাকা দিলেও পরে আর কোনো ভাড়া পরিশোধ করেননি। তার ভাষ্য, সেখানে অবস্থানকারীদের কেউ শনিরআখড়া, কেউ জুরাইন এলাকার বাসিন্দা, আবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা রাতভর আড্ডা দিতেন এবং প্রায়ই তাদের সঙ্গে নারীসহ বিভিন্ন ব্যক্তি আসতেন। হোটেল কর্তৃপক্ষ আপত্তি জানালে তারা নিজেদের মতো চলার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন।

তিনি আরও বলেন, বকেয়া ভাড়া আদায়ের জন্য একাধিকবার বৈঠক হলেও তারা শুধু অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন, নির্দিষ্ট সময় জানাননি। নিয়মিত ভাড়া চাওয়া হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। নির্বাচনের পরদিন গিয়ে দেখা যায় তারা আর হোটেলে নেই। পরে তালা ভেঙে কক্ষ পরিষ্কার করে নতুন তালা লাগিয়ে পুনরায় ভাড়া দেওয়া হয়। পাওনা আদায়ের জন্য এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার বলেন, হোটেলের কক্ষ ভাড়ার বিষয়ে তার কিছু জানা নেই। নারী নিয়ে হোটেলে অবস্থানের অভিযোগও তিনি অস্বীকার করেন। তার দাবি, এ বিষয়ে তার পরিচয় যাচাই করা উচিত। তিনি আরও বলেন, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের মারধরের যে ভিডিওর কথা বলা হয়, সেটি ২০২৩ সালের পুরোনো ভিডিও।

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাদেক মির্জা বলেন, ওই হোটেলের দুটি কক্ষে তাদের কয়েকজন অবস্থান করেছিলেন। তবে কক্ষ ভাড়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। রাজনৈতিক কর্মসূচির সময় তিনি দু-একবার সেখানে গিয়েছিলেন এবং আন্দোলনের কারণে অনেকেই রাতে সেখানে থেকেছেন বলে জানান। এর বাইরে তার আর কিছু জানা নেই।

অভিযুক্ত আরেক নেতা শাখাওয়াত হোসেন বলেন, হোটেল ভাড়ার বিষয়টি তার জানা নেই। কক্ষটি তার নামে বুক করা হয়নি। তিনি জানান, পাঁচজনের মধ্যে একজন কক্ষ ভাড়া নিয়েছিলেন এবং তিনিই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি স্বীকার করেন, তিনি সেখানে গিয়েছিলেন এবং দুই কক্ষে কখনো পাঁচজন, কখনো সাতজন, এমনকি দশজনও একসঙ্গে অবস্থান করেছেন। বিস্তারিত জানতে তিনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী মিরাসাত হোসেন হিমেল বলেন, তিনি ওই হোটেলে গিয়েছেন বলে তার মনে পড়ে না। কে অভিযোগ করেছেন, সেটি জানতে চেয়েছেন তিনি।

এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দলের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান