সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ১২:১৪:৪৩
ছবি: সংগৃহীত

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা ও সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের দুর্বল বাজার ব্যবস্থাপনা ও অদক্ষতার সুযোগ নিয়ে হাতেগোনা কয়েকটি কোম্পানি পুরো বাজারে প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ ভোক্তারা জিম্মি হয়ে পড়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এলপিজি গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানান তিনি।

নাহিদ ইসলামের দাবি, দেশে এলপিজি সিলিন্ডারের দাম কয়েক দফায় বাড়ানো হলেও এর পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি সরকার। বরং অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র আট মাসের ব্যবধানে সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজির দাম অনেক বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, পার্শ্ববর্তী দেশগুলোতে বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি বিক্রি হচ্ছে।

এদিকে শুধু দাম বাড়ানোই নয়, বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন এনসিপি আহ্বায়ক। তাঁর অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন ব্যবসায়ীরা।

এ পরিস্থিতিতে এলপিজি বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করা, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা