আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির ১ম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, এবার এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন এবং প্রথম ধাপের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, এবার এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয় এমসিকিউ (নৈর্ব্যক্তিক), লিখিত ও মৌখিক। এই তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী অধস্তন আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের সুযোগ পান। তবে লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।

পরীক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!