আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করলো ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের চলমান সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। তেহরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা বার্তা আদান-প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।

ইরানের আলোচক দলের ভাষ্য অনুযায়ী, লেবানন ও গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা পুনরায় শুরু করা হবে না। তেহরানের অভিযোগ, হিজবুল্লাহর ওপর সাম্প্রতিক হামলাগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে হওয়া যুদ্ধবিরতি সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে লেবানন ও গাজায় ইসরাইলের সামরিক তৎপরতা আরও বেড়েছে। লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। ওই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত জানায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ