আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের "চিড়বিড়ানি" বেড়েছে: শুভেন্দু অধিকারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজ্যে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যেখান থেকে এসেছে সেখানেই ফেরত পাঠানো হবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার নিজ কেন্দ্র ভবানীপুরে ১৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'সীমান্ত সুরক্ষিত করা, অ-ভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।'

তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের "চিড়বিড়ানি" বেশি বেড়ে গেছে।'

নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, 'ভয় দেখিয়ে তাকে দমানো যাবে না এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে এবং এখন তাদের ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

এর আগে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার ঘোষণাও দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান জানান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলা ও ইট-পাথর নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'রাজ্যে গুন্ডামি, তোলাবাজি, ভাঙচুর কিংবা সিন্ডিকেটরাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনায় সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’। ইতোমধ্যে ওই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

একই দিনে অনুষ্ঠিত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে পরিচালিত ভাতা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের জন্য চালু থাকা ভাতা বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'সরকারের মূল দায়িত্ব শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা। ভাতার জন্য বরাদ্দ অর্থ এখন ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’-এ ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।'

অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে শুভেন্দু দাবি করেন, নিজের কেন্দ্রের একাধিক বুথেই তিনি পরাজিত হয়েছেন। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই একটি হেল্পলাইন চালুর আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ