আমিরের তৃতীয় বিয়ে, লাভ জিহাদ’ অভিযোগে আন্দোলনে বজরং দল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
তৃতীয় বিয়ের পর বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে ভারতের বিহারের ফোর্বসগঞ্জ এলাকায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ফোর্বসগঞ্জে বজরং দলের কর্মীরা আমির খানের কুশপুতুল দাহ করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘ভারত ছাড়ো’ স্লোগানও দেওয়া হয়।

গত ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। গত বছরই তিনি গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এটি অভিনেতার তৃতীয় বিয়ে।

বিক্ষোভে বজরং দলের নেতা মনোজ সোনি দাবি করেন, আমির খান বারবার হিন্দু পরিবারের নারীকে বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তাঁর ভাষ্য, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমির খান যদি এমন কর্মকাণ্ড বন্ধ না করেন, তাহলে তাঁকে এর জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মনোজ সোনিকে বলতে শোনা যায়, হিন্দু নারীকে বিয়ে করার পর তাঁদের সন্তানদের মুসলিম নাম রাখা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন মুসলিম নারীদের পরিবর্তে হিন্দু নারীদেরই বিয়ে করা হচ্ছে। একই সঙ্গে তিনি আদালত ও সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁর অভিযোগ, অভিনেতা দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সংসারও ভেঙে যায়। সম্প্রতি মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন এই অভিনেতা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন