আন্তর্জাতিক হ্যান্ডবল আসরের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও অতিথিদের স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এখানে অংশগ্রহণকারী সব দেশ ও খেলোয়াড়কে স্বাগত জানাই। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিবেশী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়াভিত্তিক সম্পর্ক ও বিনিময় কার্যক্রমের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা সম্ভব। আমাদের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও উঁচু অবস্থানে নিয়ে যেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো তরুণ ক্রীড়াবিদদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা অর্জন এবং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান—এই ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই হ্যান্ডবল প্রতিযোগিতা। আয়োজকরা আশা করছেন, প্রতিযোগিতাটি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ক্রীড়াসহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!