আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে ১৮৮৬টি হলুদ কার্ড দেওয়া রেফারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে তার ওপরই আস্থা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচে প্রথম সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পর্তুগালের ব্রুনো জেসুস এবং দ্বিতীয় সহকারী রেফারি থাকবেন লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন কানাডার ড্রু ফিশার, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাইকেল বারওয়েগেন।

রেফারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন জোয়াও পিনেইরো। এসব ম্যাচে তিনি মোট ১ হাজার ৮৮৬টি হলুদ কার্ড এবং ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। তার ম্যাচপ্রতি গড় হলুদ কার্ডের সংখ্যা ৪ দশমিক ৪৮, যা তাকে কঠোর রেফারি হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

চলমান ২০২৬ বিশ্বকাপে এর আগে বসনিয়া-হার্জেগোভিনা বনাম সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচ পরিচালনা করেছেন পিনেইরো। ওই দুই ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। তবে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে হয়নি।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের দায়িত্ব পাওয়াকে জোয়াও পিনেইরোর প্রতি ফিফার আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। এখন নজর থাকবে, তার পরিচালনায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের উত্তেজনাপূর্ণ লড়াই কতটা সুশৃঙ্খলভাবে শেষ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা