বড় জয় দিয়ে মুশফিকের শততম টেস্ট উদযাপন বাংলাদেশের

ঢাকা টেস্টের চতুর্থ দিনই বড় জয়ের আভাস মিলেছিল। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের একার লড়াই অপেক্ষা দীর্ঘ করলেও শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। এ জয়ে রাঙানো হলো মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টও।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ঢাকা টেস্টের চতুর্থ দিনই বড় জয়ের আভাস মিলেছিল। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের একার লড়াই অপেক্ষা দীর্ঘ করলেও শেষ পর্যন্ত  দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। এ জয়ে রাঙানো হলো মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টও।

রোববার (২৩ নভেম্বর) ৩৪ রানে অপরাজিত থাকা ক্যাম্ফার ও ১১ রানের অ্যান্ডি ম্যাকব্রেইনকে নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। কিছুক্ষণ পরই ২১ রানে ম্যাকব্রেইনকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন ক্যাম্ফার। দুজনের জুটিতে আসে ৪৮ রান। নেইল ৩০ রানে ফিরলেও ক্যাম্ফার লড়ে যান এক প্রান্ত আগলে।

মধ্যাহ্ন বিরতির পরও ক্যাম্ফারের লড়াই অব্যাহত থাকলেও সঙ্গীদের ধারাবাহিক বিদায়ে চাপে পড়ে অতিথিরা। ৩৭ রানে গ্যাভিন হোয়ে ফিরে গেলে আর টিকতে পারেনি শেষ দিকের ব্যাটাররা। ম্যাথিউ হ্যাম্পায়ার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ১১৩.৩ ওভারে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৫৯ বল মোকাবিলা করে ৪ চার ও ২ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ নেন সমান ৪টি করে উইকেট।

ম্যাচটি বিশেষ হয়ে ওঠে মুশফিকুর রহিমের জন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন তিনি। স্মরণীয় এই ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রানের ইনিংস উপহার দেন অভিজ্ঞ এই ব্যাটার।

এর আগে মুশফিক ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ২৬৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে আইরিশদের সামনে লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৫০৯ রানে। সেটি  তাড়া করতে নেমে ২৯১ রানের বেশি এগোতে পারেনি তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার